
প্রতিদিন সামুতে ঢুকলেই চোখে পড়ে বিরক্তিকর adf.ly এর লিঙ্কওয়ালা
পোস্ট। এইগুলাতে ক্লিক করা মানেই ক্যাচাল…৫ সেকেন্ড বসে থাকা…অ্যাড লোড
হওয়া দেখা…তারপর স্কিপ অ্যাডে ক্লিক করে কাংখিত লিঙ্কে যাওয়া। এতসব
কাপঝাপ করতে গিয়ে মেজাজটাই বিলা হয়ে যায়
আসুন দেখি এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উপায়-
গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা- প্রথমে এই লিংকে গিয়ে Add to Chrome বাটনে ক্লিক করে Tampermonkey এক্সটেনশনটি ইন্সটল করে নিন-

তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, খেল খতম!! 

_______________
মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-
প্রথমে এই লিঙ্কে গিয়ে মাংকি এডঅনটা ইন্সটল করে নিন।
_______________________
=> এইবার একটু টেস্ট করে দেখি
—— http://adf.ly/36Ljy
সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে।