ন্যাশনাল আইডি কার্ডের নিচে ১৩টি ডিজিট রয়েছে
এই ১৩ টি ডিজিটের একটি বিশেষত্ব রয়েছে যা আমাদের জেনে রাখা প্রয়োজন।

আমার ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ

৪২১৭৩১৫৩৮৪৮৬০

যার প্রথম দুই ডিজিট – ৪২ হচ্ছে জেলা কোড। আমার জেলা ঝালকাঠি।

পরবর্তী ডিজিট- ১ হচ্ছে পল্লী

১ = পল্লী
২ = পৌরসভা / অন্য এলাকা
৩ = শহর
৫ = ক্যান্টঃ বোর্ড
৯ = সিটি কর্পোরেশন

পরবর্তী দুই ডিজিট- ৭৩ হচ্ছে উপজেলা কোড। আমার উপজেলা নলছিটি।

পরবর্তী দুই ডিজিট- ১৫ হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড।

পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর।