অভ্র ব্যবহার করে যে কোন ছবিতে ঝকঝকে বাংলা লেখুন!! (দ্বিতীয় পদ্ধতি)
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার পূর্ববর্তী পোস্টে আলোচনা করেছিলাম অভ্রের ফোনেটিক অপশনের মাধ্যমে টাইপ করে কিভাবে যেকোনো ছবির ওপর বাংলা লেখা যায়। অনেক গুলো পদ্ধতির একটি ছিল সেটি, এবং আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ পদ্ধতি বরং সেটি-ই। চলে এলাম আজ আবার, আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব ভেবে।
প্রয়োজনীয় প্রোগ্রামঃ
- যে কোন ছবি এডিটিং সফটওয়্যার, যার মধ্যে অন্তত ছবিতে Text যোগ করবার অপশন আছে। প্রসিদ্ধ কিছু ছবি এডিটিং সফটওয়্যার গুলো হচ্ছে; Adobe Photoshop, Picasa, Photoscape, GIMP ইত্যাদি. আমি এখানে PhotoScape ব্যবহার করছি, খুবই কাজের, না থাকলে ডাউনলোড করে নিন এখান থেকে:
http://photoscape.org/ps/main/download.php
- অভ্র। 5.1 ভার্শন হলে ভালো হয়।
প্রথম ধাপঃ
- অভ্রের System tray Icon এ মাউসের রাইট বাটন ক্লিক করুন।
- সেখান থেকে নির্বাচন করুন “Tools> Output as ANSI (Are you sure?)”।
কাজটি করার অর্থ হচ্ছে বাংলা টাইপিঙের জন্য আপনি Unicode থেকে ANSI কোডিং পদ্ধতিতে চলে যেতে চাচ্ছেন। বাংলা লেখার জন্য ANSI খুবই সেকেলে পদ্ধতি এবং অভ্র এই পদ্ধতিকে নিরুৎসাহিত করে। সেকারনে আপনি পূর্বনির্ধারিত একটি সতর্ক বার্তা পাবেন এখন।
- সতর্ক বার্তা প্রদর্শিত ডায়ালগ বক্সের Use ANSI anyway বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপঃ
- আপনার ছবি এডিটিং সফটওয়্যার কিংবা PhotoScape Open করুন।
- নির্বাচন করুন Editor>Object>Text । লেখা টাইপ করার জন্য ডায়ালগ বক্স আসবে।
- F12 চেপে অভ্রের ইংলিশ কীবোর্ড মোড থেকে বাংলা কীবোর্ড মোডে চলে আসুন।
- এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই Unicode আর ANSI এনকোডিঙের মূল পার্থক্য। ফন্ট নির্বাচনের বক্স থেকে নির্বাচন করুন বাংলা ANSI ফন্ট, যেমনঃ BhrahmaputraMJ, Basanti, Taposhi, ChandrabatiMJ, AdarshaLipiExp, Siyam Rupali ANSI ইত্যাদি। এগুলো চেনার সবচেয়ে সহজ উপায়, ফন্ট নির্বাচনের বক্সে এগুলো হিজিবিজি আর ওলটপালট বাংলা অক্ষরে অবস্থান করে, যেমন “ঈজধহধহফতধনধগ”, সব না যদিও। ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট যেমন Ekushey Puja, Godhuli, Azad, Durga, Mohua ইত্যাদি এখানে কোন কাজই করবেনা যেহেতু ANSI কোডিঙে কাজ করছেন আপনি এখন। সুন্দর একটি বাংলা ANSI ফন্ট হচ্ছে Taposhi, যা ইউনিকোডের বাংলা Ekushey Puja ফন্টের অনুরুপ। Taposhi ফন্টটি ইংলিশ Tahoma ফন্টের নিচেই অবস্থান করে, এটি নির্বাচন করে ফোনেটিক পদ্ধতিতেই লেখা শুরু করে দিন। এই পর্যায়ে এসে আপনি ভুলেই যাবেন যে ইউনিকোডে লিখছেন না আর, সত্যি বলছি। মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ইন্টারনেটে সাধারন অবস্থায় অভ্রের ফোনেটিক অপশনের মাধ্যমে বিশুদ্ধ বাংলা লিখার সমস্ত সুবিধাই পাবেন এখন। ঠিকভাবে লেখা না আসলে খেয়াল করে দেখবেন এক মুহূর্ত, অভ্রের ইংলিশ কীবোর্ড মোডে চলে গেলেন না তো আবার!
- PhotoScape সফটওয়্যারটিতে লেখাকে ফরম্যাট করবার বহু অপশন দেয়া আছে। আপনার প্রয়োজন অনুযায়ী লেখাকে সঠিকভাবে ফরম্যাট করে নিন। এই ব্যপারে আর কথা বাড়ালাম না আজ।
- কাজ শেষ হয়ে গেলে Save করুন।
***কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ANSI কোডিং থেকে Unicode কোডিং পদ্ধতিতে ফিরে আসবেন***
In : টিপস & ট্রিক্স


