আপনার সাইট/ব্লগে ব্যবহার করুন হিডেন ভিজিটর কাউন্টার
January 13, 2012
আমরা যারা কাজে বা অকাজে সাইট বা ব্লগ তৈরী করি তারা সবসময় সাইটের ভিজিটর দেখতে চাই আর জন্য আমরা সাইটে কাউন্টার ব্যবহার করি।কিন্তু সাইটে কাউন্টার নতুন সাইটের জন্য অনেক সময় ভিজিটর কমিয়ে দেয় ।কারণ কোন ভিজিটর যদি দেখে সাইটে ভিজিটর কম তাহলে সাইটটি যতই ভাল হোক তার সাইটের ব্যাপারে একটি বিরুপ ধারণা হবে ।আবার অধিকাংশ কাউন্টার দিয়ে সব কিছু ডিটেইলস জানা সম্বব নয় যেমন সাধারণ কাউন্টারে আপনার সাইটের ভিজিটরদের মাঝৈ কত শতাংশ সার্চ দিয়ে এসেছৈ কত শতাংশ সরাসরি আর কত শতাংশ লিংক হতে আবার ভিজিটর বৃদ্দির হার মোট পেজ ভিউ ,পেইজ ভিউয়ের হার এসব Advanced ফিচার থাকেনা আবার ডিটেইল সবার জন্য উন্মুত্ত করে দেয়াটাও বোকামী।আর এজন্য সবচেয়ে ভাল আর নিরাপদ উপায় হল সাইটে বা ব্লগে হাইডেন কাউন্টার ব্যবহার করা।আজ আমি আপনাদের সামনে Histats নামের হাইডেন ভিজিটর ট্রাকার সাইটটি নিয়ে আলোচনা করব।
প্রথমে চলুন Histats ফিচারগুলো এক নজরে দেখে নেই
::আপনি ইচ্ছা করলে এই কাউন্টারটি হাইড করে রাখতে পারবেন।আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
::আপনার সাইটের প্রতিদিনের ভিজিটর, মোট ভিজিটর ,অনলাইনে কতজন আছে এবং ভিজিটরের লোকেশন দেখতে পাবেন।
::ভিজিটররা কিভাবে আপনার সাইটে কিভাবে এসেছে যেমন সার্চ ইন্জিন ব্যবহার করে এসেছে না সরাসরি এসেছে তা জনতে পারবেন।
::একজন ভিজিটর কতক্ষন আপনার সাইটে ছিল কতটি পেজ দেখেছে তাও দেখতে পারবেন।
এছাড়া আরও অনেক ফিচর রয়েছে যা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন।
Posted by fahim shakil. Posted In : সাইট তৈরি


