আজ দেখাব কীভাবে MS Word এর সাহায্যে Bookmark সম্পন্ন PDF ফাইল তৈরি
করতে হয়। যারা PDF ফরম্যাটে অধ্যায়ভিত্তিক বই তৈরি করতে চান তাদের জন্য এ
টিউন উপকারে আসবে আশা করি।
- প্রথমে আপনার
কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন এবং এক এক করে শিরোনামগুলো সিলেক্ট করে
Heading 1 সিলেক্ট করুন অথবা Ctrl+Alt+1 প্রেস করুন।

- যদি কোনো উপশিরোনাম থাকে তাহলে যথাক্রমে Heading 2 ( Ctrl+Alt+2 ) এবং Heading 3 (Ctrl+Alt+3 ) সিলেক্ট করুন।

- শিরোনাম ও উপশিরোনামগুলোকে ভালোমত বুঝানোর জন্য Change Style
অপশনটি ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে আমি বিস্তারিত বললাম না, আপনারা সহজেই বুঝবেন।
- যদি
সূচিপত্র দিতে চান তাহলে Word ফাইলটির একেবারে শুরুতে মাউস রাখুন এবং
References ট্যাব থেকে Table of Contents অপশনটির মাধ্যমে সুচিপত্র যোগ
করুন।


- এবার Word ফাইলটিকে PDF ফরম্যাটে Save করার পালা যা আমি পূর্বের টিউনেই
দেখিয়েছি। শুধুমাত্র শেষ ধাপটি একটু ভিন্ন হবে। এ ক্ষেত্রে Publish as PDF
or XPS উইন্ডোর Options… এ Create Bookmark using: অপশনটি Mark করে
Publish করুন।

ব্যস, হয়ে গেল।

ধন্যবাদ।
In : টিপস & ট্রিক্স